|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জুম্মা খুতবা দেন চাঁদপুর-২ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী বীর ডা. আব্দুল মোবিন
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৫
মতলব দক্ষিণ প্রতিনিধি: মো. রবিউল আজম,,।
আজ শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ উত্তর ডিঙ্গাভাংগা পাটোয়ারী বাড়ি জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর-মতলব (উত্তর ও দক্ষিণ) মনোনীত এমপি প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন জুম্মার বিশেষ খুতবা দেন।
খুতবায় ডা. মোবিন কেয়ামতের ভয়াবহতা, জান্নাত ও জাহান্নামের বাস্তবতা তুলে ধরে মুসল্লিদের সতর্ক করেন। তিনি বলেন,
দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের জন্য পরকালীন চিরস্থায়ী জীবনকে অবহেলা করা উচিত নয়। নেক আমল এবং আল্লাহর পথে চলা প্রত্যেক মুসলিমের অতি গুরুত্বপূর্ণ কর্তব্য।”
তিনি আরও বলেন, কেয়ামতের দিন প্রতিটি মানুষের সমস্ত কাজের হিসাব নেওয়া হবে। যারা আল্লাহর নির্দেশিত পথে চলবে, তাদের জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত হবে, আর যারা ভুল পথে চলে, তাদের জন্য জাহান্নামের শাস্তি অনিবার্য।
খুতবার শেষে মুসল্লিরা ডা. মোবিনের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ধর্মীয় শিক্ষার আলোকে নিজেদের জীবনের মূল্যায়ন করেন। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত থাকায় খুতবার পরিবেশ ছিল গভীরভাবে শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক।
স্থানীয়রা মন্তব্য করেন ডা. মোবিনের খুতবা কেবল ধর্মীয় শিক্ষার আলোই দেয়নি, বরং নৈতিক ও সামাজিক জীবনে সতর্কতা অবলম্বনের বার্তা হিসেবে সকলের হৃদয়ে প্রভাব ফেলেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.