|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া,,।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে নাসিরাবাদ গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে ডালিম মিয়া (৩৪) কে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় দশ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।
এ সময়
তিনি বলেন, নির্ধারিত তফসিলের বাইরে নদীর বিভিন্ন স্থানে ড্রেজারের পাইপ স্থাপন করে দ্রুতগতিতে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছিল, যা পরিবেশ, নদীশাসন এবং জনস্বার্থের জন্য গুরুতর ক্ষতিকর। অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয় মাটি ক্ষয়, নদী ভাঙন, বসতি ঝুঁকির মুখে পড়া এবং সরকারি রাজস্ব ক্ষতির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল, এ ধরনের অভিযান চলমান থাকিবে, এ সময় জেলা পুলিশের একটি টিম এই অভিযানে সহযোগিতা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.