|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ইংলিশ মিডিয়াম ইসলামিক আদর্শে বিদ্যালয়ের দ্বিতীয়বার্ষিক অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৫
*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*
ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক অনুষ্ঠান সাধারণত বর্ণাঢ্য ও জমকালো হয়, যেখানে ছাত্রছাত্রীরা গান, নাচ, নাটক, খেলাধুলা এবং বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর মতো বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে।
সেই মতো ২০২৫,২০২৬ আল আকসা একাডেমী ইংলিশ মিডিয়াম ইসলামিক আদর্শে বিদ্যালয়ের জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দ্বিতীয় বছর বার্ষিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ,স্কুলের প্রধান কর্মকর্তা ও স্কুলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান,গান, নাচ, এবং নাটকের মতো পারফরম্যান্সের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শন করে,যেখানে বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশ নেয়। বিজ্ঞান প্রকল্প বা অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিভিন্ন ক্ষেত্রে ভালো ফল করা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়,যা তাদের আরও উৎসাহিত করে। অনুষ্ঠানে বার্ষিক স্বাগত বক্তব্য এবং অনুপ্রেরণা মূলক বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানের দিন আল আকসা একাডেমি ইংলিশ মিডিয়াম ইসলামিক আদর্শে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ খোলা মাঠে আয়োজন করে,বিশেষভাবে সাজানো হয়, যা উৎসবের আমেজ তৈরি করে।এদিন ছাত্রছাত্রীরা বিশেষ পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.