|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ার পাথৈরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫
কচুয়া প্রতিনিধি
মোঃ আবু ইউসুফ উদয়
কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) জুমা নামাজের পর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে পাথৈর গ্রামে এ উঠান বৈঠকটি সম্পন্ন হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ দেলোয়ার হোসেন।
তার বক্তব্যে তিনি বলেন, “একজন মুসলমান হিসেবে আল্লাহর বিধান মেনে চলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করতে হলে নেতৃত্বে থাকা ব্যক্তিদেরও পরিবর্তন করে আল্লাহভীরু সৎ মানুষদের দায়িত্ব দিতে হবে। আর এ পরিবর্তন সম্ভব নির্বাচন মাধ্যমেই। আমরা যদি ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্বকে বিজয়ী করতে পারি, তবেই ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে ইসলামী ব্যক্তিত্ব মোসাদ্দিস আবু নছর আশরাফীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তার নেতৃত্বে কচুয়া সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।”
পরে তিনি সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং পাথৈর ইউনিয়নের সেক্রেটারি সাংবাদিক মাওলানা মোঃ আবু ইউসুফ উদয় এর সভাপতিত্বে
এবং ২নং পাথৈর ইউনিয়নের যুব বিভাগের পরিচালক মোঃ ইউসুফ পাটোয়ারীর পরিচালনায়
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং সাচার ইউনিয়নের সেক্রেটারি আবু তাহের মাসুম,
২নং পাথৈর ইউনিয়নের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ,
৯নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান,
মোহাম্মদ শাহজাহান
ওলামা বিভাগের সভাপতি মাওলানা রেদোয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.