|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
হাতিয়ায় নিঝুম দ্বীপ ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর কমিটি অনুমোদন হয়েছে
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৫
মোঃ জাকের হোসেন হাতিয়া উপজেলা প্রতিনিধি।
---
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১১ নং নিঝুম দ্বীপ ইউনিয়ন এর শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি অনুমোদন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয় স্মৃতি সংসদের হাতিয়া থানা শাখার আহ্বায়ক নজির আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদের হাতিয়া থানা শাখার সদস্য সচিব মোঃ জাকের হোসেন, আরো উপস্থিত ছিলেন, নিঝুম দ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক যুবদলের সভাপতি আব্দুল মোতালেব, মোনাফ উদ্দিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৮ই নভেম্বর ২০২৫ তারিখে সংগঠনের হাতিয়া থানা শাখার প্রতিনিধিসভায় এক সিদ্ধান্ত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সোহেল উদ্দিনকে সভাপতি, মো. আব্দুর রহিম কে সাধারণ সম্পাদক ও মো. ফিরোজ কে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.