|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক ১
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৫
মোঃ জাকের হোসেন হাতিয়া উপজেলা প্রতিনিধি:।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৯ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ বেলাল উদদীন(৪৮) নামে ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.