|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আমিরাতে শারজাহ বাংলাদেশ সমিতি: ভারপ্রাপ্ত সভাপতি হলেন শাহাদাত হোসেন
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৫
দুবাই প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাসী সংগঠন শারজাহ বাংলাদেশ সমিতিতে নেতৃত্বের রদবদল।
দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রমে সক্রিয় থাকা এবং প্রবাসীদের মাঝে জনপ্রিয় মুখ, শাহাদাত হোসেন, আনুষ্ঠানিকভাবে শারজাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
জানা যায়, তিনি এর আগে সমিতির সহ-সভাপতির পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সভাপতির অনুপস্থিতিতে তিনি একাধিকবার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনাও করেছেন।
"ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন দায়িত্ব পেয়ে বলেন, আমি আনন্দিত এবং একই সাথে সম্মানিত বোধ করছি পাশাপাশি বাংলাদেশ সমিতি’র আবুধাবির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সমিতির কার্যকরী কমিটি ও আজীবন সদস্য এবং শারজাহ ও ইউএই'র বসবাসরত প্রবাসী ভাই-বোনদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাব। সকলের সহযোগিতা নিয়ে এবং বাংলাদেশি প্রবাসীদের দোয়া নিয়ে আমি এই ঐতিহ্যবাহী সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।" এ সমিতি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি বাংলাদেশ প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এই দায়িত্ব গ্রহণের ফলে শারজাহতে প্রবাসীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং কল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আরব আমিরাত কমিউনিটির নেতৃবৃন্দরা প্রত্যাশা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.