|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৫
উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ
''মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি'' এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ টায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রার বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু, নিরাপদ সড়ক চাই নওগাঁ জেলা শাখার সভাপতি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এস.এম রায়হান আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সচেতন মুলক মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
নওগাঁ #
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.