|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মীরসরাইয়ে ভারতীয় শাড়িসহ ২ চোরাকারবারি আটক
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৫
বাচ্ছু পাটোয়ারি,মীরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রাম জেলা মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।রোববার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় ১০২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।আটকরা হলেন—জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬)। তারা ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে পাচারের সময় ১০২ পিস ভারতীয় শাড়িসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.