|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুর সদরের তরপুরচন্ডী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৫
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলা ৭ নং তরপুরচন্ডী ৭,৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২০শে' অক্টোবর সোমবার বিকাল ৩টায় আঃ আউয়াল গাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু হানিফ কাকন।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ছিদ্দিক খন্দকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ এমরান গাজীর সঞ্চলনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আঃ হান্নান মিজি, যুগ্ন আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম গাজী, সোহেল হোসেন মৃধা, জাহিদুল ইসলাম নোমান, শাহ আলম হাওলাদার,আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল আহসান, সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ মোঃ আলম খান মঞ্জু, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন মিয়াজী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সর্দার সহ প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.