|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জেলা পরিষদের উদ্যোগে ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৫
সুভাস দাস,।পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা অনুষ্ঠিত হর।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ তারেক হাওলাদার।
উক্ত সভায় পটুয়াখালী জেলার ৮ টি উপজলার এসএসসি ক্যাটাগরিতে ৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে চার হাজার টাকা করে এবং এইচএসসি ক্যাটাগরিতে ৪৬ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের সিএ শাকিলা জামাল, প্রধান সহকারী মোঃ শামীম খানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদের এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও শিক্ষামুখী করে তুলবে এবং শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার এক প্রতিযোগিতা গরে উঠবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.