|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বাগাদী ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৫
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ টায়- জনতা উচ্চ বিদ্যালয়ের হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কে. এম নজরুল ইসলাম নজু খান।
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মহসিন আলম মিয়াজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মমিন গাজীর পরিচালনায় প্রধান বক্তা সদর উপজেলা সিনিয়র যুগ্ন আহ্বায়ক আঃ মান্নান খান কাজল, বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ জুলহাস জুয়েল, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আঃ হাই মিয়াজী,সাধারন সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন গাজী, এছাড়া আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি রাজন পাঠান দাদন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ কবিরাজ, উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল খান, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আইয়ূব কাজী,৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শিমু মিয়াজী সহ প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.