|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মা’ ইলিশের অভিযানে ২য় দিনে হরিণা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৩ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২৫
মোঃ হোসেন গাজী।।
পদ্মা - মেঘনায় টানা ২২ দিনের মা' ইলিশের অভিযানের আজ ২য় দিনে চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়নের অন্তর্ভুক্ত হরিণা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৩ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
রবিবার সকাল ৮ টায় মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জাল জব্দ করে নদীর তীরেই স্থানীয়দের উপস্থিতিতে জাল গুলো পুড়িয়ে দেন। এসময় - অভিযানে নেতৃত্ব দেন হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম। তিনি বলেন- সরকার ঘোষিত মা' ইলিশ ধরা নিষিদ্ধের কার্যক্রম পালন করে যাচ্ছি। নদীতে কোন প্রকার জাল পাতানো অবস্থায় যদি কোন জেলেদের কে দেখা যায় তাদের কে মৎস্য আইনের যে শাস্তি সেটাই আমরা দিবো। যাতে করে কোন জেলে নদীতে ইলিশ শিকার করতে না পারে। উপস্থিত ছিলেন - এস আই সেলিম রেজা, এ এস আই নূর উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স।।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.