|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫
*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-*
দুঃস্থদের মুখে হাসি ফোটালো স্বেচ্ছাসেবী সংস্থা আমরা আপনজন।
ডায়মন্ড হারবার শহরের মুক্তাঙ্গনে প্রায় ৭০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল এই স্বেচ্ছাসেবী সংস্থা।
করোনা মহামারিতে, বিভিন্ন বিধ্বংসী ঝড়ে এই সংস্থা দক্ষিণ ২৪ পরগনা জেলার বহু প্রান্তে বিভিন্ন সামাজিক কর্ম করে এসেছে। নবম বছরে পদার্পণ করে সদস্যরা অত্যন্ত গর্ব অনুভব করছে।
বর্ষিয়ান সদস্য অতিশ মন্ডল জানান, "প্রতি বছরই পুজোর সময় বেশ কয়েকজন মানুষের মুখে কিছুটা হাসি ফোটাতে পেরে খুবই ভালো লাগে। মানুষ পাসে থাকলে আগামী দীনে সংস্থার কাজ আরো সুদূর প্রসারী হবে"
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.