|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
দাকোপে বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫
খুলনা থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে
বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে বাজুয়ার খুটাখালী বাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।আমাদের খুলনা বিভাগীয় প্রধান স্বপন কুমার রায় জানান,গতকাল শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল মান্নান খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর এজাজ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাকোপ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অসিত কুমার সাহা এবং চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন।
এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক দীপক কুমার সরদার, যুগ্ম আহ্বায়ক সাবেক শহিদুল ইসলাম শেখ, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম, বাচ্চু ফকির, কামরুজ্জামান টুকু, হাফিজুর রহমান, বেনী মাধব বিশ্বাস, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, শফিকুল ইসলাম মোল্লা, আব্দুর রাজ্জাক মোল্লা, আব্দুর রহিম তালুকদার, হালিম হাওলাদার, মোকলেছুর রহমান তালুকদার, মকগুল শেখ, আব্দুর রাজ্জাক শেখ, ফেরদৌস সানা, রতন রায়, দানেষ সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র পথ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সোপান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.