|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ন সভা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রশাসন সভাকক্ষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা প্রশাসক কর্তৃক মনোনিত ৬জন সদস্যকে পরিচয় সহ বরণ করে নেয়া হয়। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদক, নিয়ন্ত্রন, যানজট নিরসন, ভ্রাম্যমান উচ্ছেদ, গ্রাম পুলিশদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজে লাগানো সহ নান্দাইল পৌর সভার বিভিন্ন ওয়ার্ড ও প্রতি ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। ইউনিয়ন পরিষদ আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা করার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব)দের দৃষ্টি আকর্ষন করা হয়। সভায় সার্বিক আলোচনায় অংশ গ্রহন করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, জামায়াতের আমি কাজী শামসুউদ্দিন, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, এনসিপি নেতা আশেকিন আলম রাজন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, সাংবাদিক শামছ ই তাবরিজ রায়হান, মোঃ শামছুজ্জামান বাবুল সহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগন বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, নান্দাইলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলেই এক সাথে কাজ করলে খুবই সন্তোষজনক ফল পাওয়া যাবে। মাদকের বিষয়ে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.