|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর এর উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়।
অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়।
এসময় জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর, জনাব মোঃ আব্দুল হান্নান রনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর, জনাব আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর, জনাব মোঃ আনোয়ার হোসেন সাঈদী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, চাঁদপুর, জনাব শারমিন রহমান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, চাঁদপুর, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.