ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

১৮ প্লাস বেকার যুবক যুবতীদের নিয়ে ফলতা বিডিও অফিসে হয়ে গেলো অনুদিপ ফাউন্ডেশনের মেগা জব ড্রাইভ

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*

চাকরি পাওয়ার স্বপ্নে প্রতিদিন লড়াই করছেন হাজারো বেকার যুবক-যুবতী। অনেক সময় সুযোগের খবর না থাকায় তারা আবেদন করতেও পারেন না। ঠিক সেই সমস্যার সমাধান নিয়েই এবার এগিয়ে এলো অনুদীপ ফাউন্ডেশন।
ফলতা ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায়, ফলতা বিডিও অফিসের মিটিং হলে ১২ সেপ্টেম্বর আয়োজিত হলো এক মেগা জব ড্রাইভ। এখানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিকের উপর উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েট পাস বেকার যুবক-যুবতী।অনুষ্ঠানে জানানো হয়,তিন থেকে চারটি বেসরকারি কোম্পানির সহযোগিতায় বিভিন্ন স্তরের পরীক্ষার আয়োজন করা হয়েছে। যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুদীপ ফাউন্ডেশনের ক্লাস্টার ম্যানেজার কাজী সিদ্দীকুল্লাহ জানান, সোনারপুর, বারুইপুর, কাকদ্বীপ মগরাহাট সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় এই ফাউন্ডেশনের শাখা রয়েছে। আমাদের মূল লক্ষ্য বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুদীপ ফাউন্ডেশনের ক্লাস্টার ম্যানেজার কাজী সিদ্দীকুল্লাহ,প্রোগ্রাম ম্যানেজার নরেন্দ্র ইয়াস,পাবলিপ রিলেশন অফিসার সৌরভ মন্ডল সহ অনুদীপ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

Don`t copy text!