ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি।

সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে জনগণকে উদ্বুদ্ধ করতে শার্শা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ কাজি নাজিব হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন। এছাড়া যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। পবিত্র এ ইবাদত পালনে সরকার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছে। তাই ভ্রমণ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজে গেলে হাজিদের জন্য সব ধরনের নিরাপত্তা, চিকিৎসা সেবা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়।

সভায় স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।

Don`t copy text!