|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পঞ্চগ্রাম চাঁদায় নবী দিবসের পবিত্র মাহাত্ম্য ভরে উঠলো এলাকা
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫
*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-*
বিশ্ব নবী দিবসের পবিত্র মাহাত্ম্যে ভরে উঠল ডায়মন্ড হারবার বিভিন্ন এলাকার পাশাপাশি বাসুল ডাঙ্গায়। সকাল থেকেই এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ। পঞ্চগ্রাম বাজার চত্বর থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, প্রতি বছরের মত এবছরও ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ এর ভালবাসায় পঞ্চায়েত উপপ্রধান সুজা উদ্দিন সাঁপপুই এর ব্যবস্থাপনায় এই সভা যাত্রা আগত সর্বসাধারণ এর জন্য (জলছত্র)টিফিনের ব্যবস্থা করেন, যা বাসুল ডাঙ্গা বাজার হয়ে পুরো অঞ্চল পরিক্রমা করে। আরেকটি সভা যাত্রা চাঁদা মোজাদ্দেদিয়া কুরানিয়া মাদ্রাসা থেকে শুরু করে পুরো অঞ্চল পরিক্রমা করে জুম্মার নামাজের জন্য ১১: ৩০ এর মধ্যে এলাকার সকল সভা যাত্রা শেষ করে। এই দুটি শোভাযাত্রায় ছিল অগণিত মানুষের ঢল।
পুরুষ, শিশু, বৃদ্ধ সকলে একসাথে পা মেলালেন ধর্মীয় শ্রদ্ধা আর ভক্তির আবহে। ধর্মীয় সংগীত আর স্লোগানে মুখরিত হয়ে উঠল পথঘাট। শুধু চাঁদা,যক্তবেলা,পঞ্চগ্রাম নয়, আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এসে যোগ দিলেন এই মহা-সমাবেশে। প্রায় এক হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে এই মিছিল দুটি এক অনন্য ভক্তি-শ্রদ্ধার চিত্র তৈরি করে। মানুষ হাতে পতাকা, ব্যানার আর নবী দিবসের শ্লোগান লিখিত ফেস্টুন নিয়ে এগিয়ে যায়। সর্বত্রই ছিল ভ্রাতৃত্ব, শান্তি আর মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার। এ যেন শুধুই একটি ধর্মীয় আচার নয় এ ছিল মানুষের ঐক্য, বিশ্বাস আর ভালোবাসার এক বিরল উদাহরণ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.