|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মোবাইলে জুয়ার অ্যাপস রাখলেই মামলা রাজারহাটে ওসির সতর্কবার্তা
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী, মোবাইল ফোনে বা অনলাইনে কোনো ধরনের জুয়া খেলার অ্যাপস বা ডিভাইস ব্যবহার, তৈরি, ডাউনলোড, পরিচালনা বা উৎসাহ প্রদানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে থানার নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, কারো মোবাইল ফোনে জুয়া খেলার অ্যাপস পাওয়া গেলেই তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং শাস্তি দেওয়ার জন্য সেটি যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
ওসি আরও জানান, নতুন আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। তিনি বলেন, “খুব শীঘ্রই এসব স্মার্ট জুয়ারুদের মুখোমুখি হব আমরা। তাই সবাইকে সতর্ক করছি এবং অপরাধ দমনে সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.