|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মীরসরাইয়ে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫
কমল পাটোয়ারী,মীরসরাই প্রতিনিধিঃ
মীরসরাইয়ে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।(৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানার পশ্চিম পাশে এ সংঘর্ষ হয়।আহতদের মধ্যে রয়েছেন মীরসরাই কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আল নোমানসহ আরও কয়েকজন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুপুরে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারী মীরসরাই কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মহাসড়কে মিছিল বের করেন। মিছিলটি থানার পশ্চিম পাশে পৌঁছালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ বাধে।খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.