|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রংপুরে গাঁজার গাছ উদ্ধার আটক বৃদ্ধ
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৫
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের পীরগাছায় পৃথক দুটি অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোহাম্মদ হারুন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বৃদ্ধ ওই এলাকার মৃত আসর আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে এসআই শফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই বৃদ্ধকে রৌদ্রে শুকাতে দেওয়া ২ কেজি গাঁজার পাতাসহ হাতেনাতে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খামার ইটাকুমারী এলাকার শাহ আলীর পুকুরপাড়ে কলাবাগানের ভেতর বিশেষভাবে রোপণ করা ৩০টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। তবে অভিযানকালে শাহ আলী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত গাছগুলোর ওজন প্রায় ১০ কেজি।
পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া জানান, পৃথক দুটি অভিযানে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.