|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
নান্দাইলে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৫
ফরিদ মিয়া নান্দাইল : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নান্দাইল নতুন বাজার কলেজ গেইট সংলগ্ন আব্দুল ওয়াদুদ কমপ্লেক্সে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওমর ফারুক নোমানীর সভাপতিত্বে এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষকদল নেতা কামরুজ্জামান খান গেনু, গোলাফ মিয়া, আলী নেওয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.