|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
মতলব দঃ ডিঙাভাংগায় মাদক ব্যবসায়ীদের হামলায় দুইজন আহত
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৫
শাহরিয়ার মামুন ( হাজীগন্জ প্রতিনিধি)
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডিঙাভাংগা এলাকায় স্পিকার বাজানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোঃ নাসির ও জয়নালকে কুপিয়ে জখম করে কুখ্যাত মাদক ব্যবসায়ী খোরশেদ, তার ছোট ভাই, ছেলে ও ভাগিনা।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক আজ সমাজের জন্য মরনব্যাধি ক্যান্সারের মতো। খোরশেদ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ৫নং ইউনিয়নে অস্থির পরিস্থিতি সৃষ্টি হবে।
সচেতন মহল দল-মত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করছি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.