|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাজারগাঁও বাজারে শৃঙ্খলা ফিরেছে, হকারমুক্ত রাস্তা দেখে আনন্দিত জনসাধারণ
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৫
শাহরিয়ার মামুন( হাজীগন্জ প্রতিনিধি)
রাজারগাঁও বাজারে বুধবারের চিত্র ছিল একেবারে ভিন্ন। দীর্ঘদিন পর বাজারের প্রধান সড়ক হকারমুক্ত হয়ে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মুখে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের উদ্যোগে এবং বাজার কমিটির সহযোগিতায় বাজারকে তার আগের অবস্থানে ফিরিয়ে আনা হয়েছে।
এ উদ্যোগে বাজারের চলাচলযোগ্যতা বেড়েছে, যানজট কমেছে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য তৈরি হয়েছে স্বাচ্ছন্দ্যময় পরিবেশ। সাধারণ জনগণ চেয়ারম্যান ও বাজার কমিটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, “এভাবে বাজার সুশৃঙ্খল থাকলে ক্রেতা-বিক্রেতা সবাই উপকৃত হবে।”
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ শৃঙ্খলা ও হকারমুক্ত অবস্থা যেন স্থায়ীভাবে বজায় থাকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.