|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৫
কমল পাটোয়ারি, মীরসরাই প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।উপজেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত ৮ নং দূর্গাপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন ইতিমধ্যে সম্পন্ন হয়।৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে গোপালপুর সরকারী প্রথামিক বিদ্যালয়ে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানা আমীর মাওলানা নরুল হুদা হামিদী ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা সেক্রেটারী জনাব মাইন উদ্দিন, থানা অর্থ সম্পাদক
জনাব,আবদুল গফুর জোরারগঞ্জ থানা,সভাপতি শ্রমিক কল্যাণ,যুব ফেডারেশন আবু তাহের ,সভাপতিত্ব করেন,মাওলানা আবদুল মান্নান আমীর ৮ নং দূর্গাপুর ইউনিয়ন।প্রধান অতিথি বলেন,জামায়াতে ইসলামীর সরকার গঠিত হলে দেশের সকল মানুষ শান্তিতে বসবাস করবে। এ দেশের সকল ধর্মের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।যেখানে কোনো তরুণ ও যুবক বেকার থাকবে না। মিরসরাইয়ের সবাই নিজ অবদান রেখে সারা দেশের মানুষের কাছে রোল মডেল হয়ে থাকবে।
উক্ত সভায় ১২ সদস্য বিশিষ্ট নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়।পরিচালক ডাঃ আবদুল গফুর,সহকারী পরিচালক ডাঃ জাহেদুল ইসলাম,সহকারী পরিচালক মোঃ ইয়াছিন,সহকারী পরিচালক মোঃ শামসুদ্দিন,সহকারী পরিচালক অমর কৃষ্ণ সোম।
সদস্য সচিব,রবিউল হোসেন মেম্বার,যুগ্ন সদস্য সচিব মোঃ মোস্তফা, যুগ্ন সদস্য সচিব মোঃ মহিউদ্দিন,যুগ্ন সদস্য সচিব শহিদুল ইসাম,যুগ্ন সদস্য সচিব মোশারাফ হোসেন,
যুগ্ন সদস্য সচিব সন্তোস বিশ্বাস।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.