|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সাংবাদিক আশরাফকে প্রকাশ্যে তুলে নিয়ে হত্যার হুমকি
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৫
মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে চিহ্নিত সন্ত্রাসী ছিনতাই মামলার আসামী ইকবাল হোসেন ঈমন (২৮) সাংবাদিক আশরাফকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ৩ টার দিকে মিরসরাই পৌরসদরের ফেয়ার কসমেটিকসে প্রকাশ্যে সাংবাদিক আশরাফকে এ হত্যার হুমকি দেওয়া হয়।
এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আশরাফ মিরসরাই থানায় সাধারণ ডায়েরী করে।
সাংবাদিক আশরাফ বলেন, ‘সাম্প্রতিক মিঠাছরা বাজারের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদককারবারী ইকবাল হোসেন মিঠু (৩৫), ইকবাল হোসেন ভূঁইয়া (৩২), ইকবাল হোসেন ইমনদের (২৮) বিরুদ্ধে জাতীয় দৈনিক জনবাণী প্রতিকায় সংবাদ পরিবেশ করায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। ‘গাজীপুর সাংবাদিক হত্যার স্টাইলে’ সন্ত্রাসী ইকবাল হোসেন ঈমন দিবালোকে আজ আমাকে তুলে নেওয়ার হুমকি প্রধান করে।’
সাংবাদিক আশরাফ জানায়, সেই সাংবাদিকতার শুরু থেকে নির্যাতিত ও মুজলুমের পক্ষে সংবাদ পরিবেশন করে আসছেন। অন্যায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময় সোচ্চার রয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.