|| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
চাঁদপুর জেলা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৫
নিজস্ব প্রতিবেদক।
চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ লুৎফর রহমান এর তত্ত্বাবধানে চাঁদপুর জেলার চারটি সার্কেলের আওতাধীন পাঁচটি থানায় একযোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর মডেল থানা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ জনাব মোঃ বাহার মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হান্নান রনি।
হাজীগঞ্জ থানা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মুকুর চাকমা।
মতলব দক্ষিণ থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ জনাব মোঃ সালেহ্ আহাম্মেদ। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর।
মতলব উত্তর থানার আয়োজনে অফিসার ইনচার্জ জনাব মোঃ রবিউল হক এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর।
শাহরাস্তি মডেল থানা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল বাশার। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) জনাব মোঃ আব্দুল হাই চৌধুরী।
ওপেন হাউজ ডে-তে সংশ্লিষ্ট থানা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন সামাজিক সমস্যা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের প্রত্যাশা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.