|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সিরাজদিখানে ৪০ পিস ইয়াবাসহ আটক ১
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০২৫
সিরাজদিখান উপজেলা প্রতিনিধি : আরিফুল ইসলাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪০ পিস ইয়াবাসহ শাহাদত বেপারী (১৯) নামে এক যুবককে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।
রোববার (৩ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকেদেখান উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণহাটি গ্রামের রমিজের ব্রিজ এলাকা থেকে একই এলাকার সাইফুল বেপারীর ছেলে শাহাদত বেপারীকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশ শেখরনগর কালী মন্দির বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় শাহাদত বেপারীকে তল্লাশি করে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শাহাদত বেপারীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.