|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
মনপুরায় খোলা তারিখে প্রায় সরকারি অফিস বন্ধ, প্রশাসনিক মনিটরিং করার দাবি
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৫
মনপুরা প্রতিনিধি:
মনপুরায় খোলা তারিখে সরকারি অফিসগুলো যেন ছুটির দিন। দু একটি সরকারি দপ্তর খোলা থাকলেও নেই কোন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি। এছাড়া বেশিরভাগ অফিস গুলিতে তালা দিয়ে বন্ধ থাকতে দেখা যায় সাংবাদিকদের ক্যামেরায়। এমনকি কিছু কিছু সরকারি দপ্তরেও টানানো নেই জাতীয় পতাকা। গত ১৩ জুলাই বেলা ১১ টার স্থানীয় সাংবাদিকদের ক্যামেরায় ফুটে উঠে এমন নানা অসংগতির চিত্র।
এ সময় অনুসন্ধানে দেখা যায়, উপজেলা মৎস্য অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, পল্লী উন্নয়ন ও পল্লী সঞ্চয় ব্যাংক, নির্বাচন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস, পরিবার পরিকল্পনা অফিস, পশু হাসপাতাল, খোলা থাকলেও ছিলো না সরকারি কর্মকর্তা কর্মচারীদের তেমন কোন উপস্থিতি। এছাড়া বাকি সকল সরকারি দাপ্তরিক অফিসই ছিল বন্ধ।
কিছু কিছু সরকারি অফিস প্রধানগন মনপুরা উপজেলায় তার অতিরিক্ত দায়িত্ব বলে দায় সারিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অতিরিক্ত দায়িত্ব অবহেলা করার সুযোগ নেই চাকরি আইনে। এমনকি সরকারি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্যও সরকার দিয়ে থাকে দায়িত্ব ভাতা। এরপরেও মনপুরায় সরকারি অফিস বন্ধ থাকার চিত্র দেখতে হয় মনপুরাবাসীকে। বিষয়টি নিয়ে মনপুরা নাগরিক ফোরামের আহব্বায়ক ইয়াসিন আরাফাত এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, মনপুরায় প্রায় সময় এভাবেই সরকারি অফিস বন্ধ থাকে এ সময় তিনি প্রশাসনিক মনিটরিং এর দাবি জানিয়ে আরো বলেন, মনপুরা উপজেলায় সেবা দেওয়া সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত দ্বীপ ভাতা দেন সরকার এরপরেও সরকারি দপ্তর বেশির ভাগ সময় বন্ধ থাকার বিষয়ে আমরা খোভ প্রকাশ করছি, সাধারণ মানুষের মধ্যেও সরকারি অফিস নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে।
বিষয়টি নিয়ে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মনপুরায় বেশিরভাগ দপ্তরে কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে রয়েছেন, তবে সরকারি দপ্তর কাজ পরিচালনার জন্য অফিস খোলা রাখতে হবে, যদি অফিস বন্ধ থাকে আপনার নিউজ করার যেতে পারে।
উল্লেখ্য ভোলার মনপুরা দ্বীপ অঞ্চল হওয়ায়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা পেয়ে থাকেন দ্বীপ ভাতা। অথচ এরপরেও কর্মস্থল ফাঁকি দেওয়া নিয়ে চলছে নানা মহলে প্রশ্ন??
মনপুরা রিপোর্টাস ক্লাব আহ্বায়ক বলেন,যে সকল কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে থাকেন না তাদের নিয়ে চলছে আমাদের অনুসন্ধান, তথ্য দিয়ে সহায়তা করুন, সাথে থাকুন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.