|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪,কর্তৃক মাদকসহ মাদক কারবারি গ্রেফতার ২
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৫
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সি পি এস সি, র্যাব ১৪ জেলার কোতোয়ালি থানা এলাকা ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর একটি আভিযানিক দল ১৮ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ৩০ নং ওয়ার্ডের রহমতপুর গ্রামের হাজীর বাড়ী মোড়স্থ “আমিরুল ওয়ার্কসপ’’ এর সামনে অভিযান পরিচালনা করে ১। সবুজ (২৫), পিতা-চাঁন মিয়া, ২। মোঃ জনি (২৭), পিতা-মোঃ রবিউল ইসলাম, উভয় সাং-রহমতপুর (কাজিরগাঁও), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের‘কে ৯০ (নব্বই) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৯,০০০/- (নয় হাজার) টাকা।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরর্পূবক গ্রেফতারকৃত আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.