|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
ক্যান্সার আক্রান্ত মুজিবের চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৫
মোঃ হোসেন গাজী।।
মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে চিকিৎসাহীন হয়ে পরেছেন চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের মোঃ মজিবুর রহমান (৩৫)। তিনি পেশায় একজন শ্রমজীবি ছিলেন। স্ত্রী ও দুই সন্তান কে নিয়ে ভালোই কাটছিলো তাদের সংসার। গত বছরখানেক পূর্বে মুজিবের লিবারে টিউমার হয়। টিউমার অপারেশনের পর তার ক্যান্সার ধরা পরে। ক্যান্সার রোগের চিকিৎসায় তিনি এ পর্যন্ত আন্টি কেমোথেরাপি দিয়েছেন। তার আরো চারটি কেমোথেরাপির প্রয়োজন। বর্তমানে তিনি মহাখালী ক্যান্সার হাসপাতালে সে গ্রহণ করছেন। ক্যান্সারের চিকিৎসা করে তার সহায় সম্বল সকল কিছুই শেষ করে বর্তমানে মাথা গোজার একমাত্র দুই চালের একটি ঘর ও বিটিমাটি ছাড়া আর কিছুই নেই। তার চিকিৎসার চারটি কেমোথেরাপীসহ চিকিৎসা সম্পন্ন করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। তার ব্যক্তিগত মোবাইল নাম্বার 01645122660।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.