|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর মায়ের জানাজা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৭ জুলাই, ২০২৫
হুমায়ুন কবির,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মোবারক আলীর মা তৈয়বা খাতুন (৮৫) এর জানাজা নামাজ সোমবার (৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলার এবি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এদিন ভোর ৫ টায় তৈয়বা খাতুন উপজেলার বাচোর ইউনিয়নের আমজুয়ান তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না ইলাহির ওয়া ইন্না ইলাহির রাজিউন। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অনেক আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জানাজা নামাজে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ, রাণীশংকৈল প্রেসক্লাব ও
রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলার সকল গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.