|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ব্রাহ্মণবাড়িয়া: রেলের কলঙ্ক, যাত্রীদের দুঃস্বপ্ন!
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৫
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গোবিন্দ মল্লিক।
বাংলাদেশের রেলপথে যদি কোনো স্টেশনকে “অভিশপ্ত” বলা হয়, তাহলে সেটি নিঃসন্দেহে ব্রাহ্মণবাড়িয়া। এসন দাবি নিজের আইডিত লিখেছেন মৌলভীবাজার জেলার সাংবাদিক তরফদার মামুন নামের নিজ ফেইসবুক আইডিতে
ঢাকা-সিলেট রুটের প্রতিটি ট্রেন থামলেই নেমে আসে ভয়াবহ নৈরাজ্যের ছায়া।
টিকিট কাটা যাত্রীরা আতঙ্কে সিঁটিয়ে থাকেন। ট্রেনের টিটি, গার্ড, এমনকি নিরাপত্তাকর্মীরাও ভয়ে নীরব।
টিকিটবিহীন যাত্রীদের দাপট, অশ্লীল গালিগালাজ, চিৎকার-চেঁচামেচি, ধাক্কাধাক্কি — সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতি।
এ যেন রেলস্টেশন নয়, বরং রেলডাকাতদের অভয়ারণ্য!
এই অরাজকতা শুধু রেলপথের শৃঙ্খলা নয়, দেশের ভাবমূর্তিকেও ধ্বংস করছে।
প্রতিদিন হাজারো নিরীহ যাত্রীকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে, যা একপ্রকার রাষ্ট্রীয় ব্যর্থতার নগ্ন উদাহরণ।
সাম্প্রতিক হামলার শিকার হয়েছেন মৌলভীবাজার এর সাংবাদিক তরফদার মামুন
সম্প্রতি এই স্টেশনে সাংবাদিক তরফদার মামুনের উপর নৃশংস হামলা হয়েছে।
রক্তাক্ত, ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে হাসপাতালে নিতে হয়েছে।
এই হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয় —
এটি সত্যের উপর হামলা, স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত, এবং জনগণের নিরাপত্তার উপর সরাসরি আক্রমণ।
জানানো হয় বিভিন্ন সাংবাদিক মহল থেকে তার নিন্দা ও প্রতিবাদ।
আমাদের স্পষ্ট দাবি
ব্রাহ্মণবাড়িয়া স্টপেজ অবিলম্বে বাতিল করতে হবে।
রেলমন্ত্রী ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
রেলপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দ্রুত ব্যবস্থা না নিলে এই নৈরাজ্য দেশের রেলব্যবস্থার মানচিত্র থেকে আস্থা ও বিশ্বাস মুছে ফেলবে।
দাবির ভাষায় হ্যাশট্যাগ
ব্রাহ্মণবাড়িয়ার এই অরাজকতা আর নয়!
রেলপথ বাঁচান, জনগণের নিরাপত্তা দিন!
স্বাধীন সাংবাদিকতার নিরাপত্তা দিন!
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.