|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সাপাহারে শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২৫
রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলে আয়োজনে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্ত্বরে রোববার সকাল ৯টায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, উপজেলা কৃষকদলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি" এই স্লোগাণকে সামনে রেখে বেশ কিছু গাছের চারা রোপন করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.