|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৯’তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৫
জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৯’তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন
ফরহাদ হোসেন জনি,
জাকের পার্টি কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঢাকার বনানীর কার্যালয়ে এ সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জাকের পার্টি কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দিকনির্দেশনা প্রদান করেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী ও
বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেন জাকের পার্টি কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সভাপতি ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী।
এতে জাকের পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলা পশ্চিম এর সভাপতি তুষার আহমেদ কুতুব, শ্রীনগর উপজেলা ও শ্রীনগর সরকারি কলেজ শাখা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ছাড়াও থানা জেলা মহানগর বিশ্ববিদ্যালয় সহ সর্বস্তরের জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.