|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ১৩ জেলে আটক
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৫
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপারের দিকনির্দেশনায় নরসিংহপুর নৌ পুলিশের ইনচার্জ মো: ইয়াছিনুল হক এর নেতৃত্বে এসআই জাকির হোসেন, এএসআই হাফিজ, এএসআই শামীম সহ অন্যান্য সংগীয় ফোর্স নিয়ে গত ২৩ জুন সোমবার বিকাল ৪ ঘটিকা হতে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন জায়গায় একটানা ১১ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়। তন্মধ্যে ৪ জন অপ্রাপ্ত বয়স্ক ছেলে থাকায় তাদের পরিবারের মাধ্যমে জিম্মায় প্রদান করা হয়েছে। বাকি ৯ জনের বিরুদ্ধে শরীয়তপুর জেলার সখিপুর থানায় মোট ৮ টি মামলা দায়ের করা হয়। ৮টি মামলায় ৫টি বাল্কহেড ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
নদীতে যেকোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান থাকবে বলে নরসিংহপুর নৌ পুলিশের ইনচার্জ মো: ইয়াছিনুল হক জানান। তাছাড়া স্হানীয় সকল মৎসজীবীগনকে সরকারি সকল বিধিনিষেধ মেনে মাছ ধরার জন্য আহ্বান জানান তিনি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.