|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে অব্যহতি
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৫
নিউজ ডেস্ক, রিপোর্ট,,।
চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন টেলু বেপারীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করেছেন।
শুক্রবার ২০ জুন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন ও সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের সাক্ষরিত দলিয় প্যাডে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
অব্যহতি পত্রের অনুলিপি চাঁদপুর জেলা বিএনপি ও ১৩ নং হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি বরাবর প্রদান করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.