|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
লক্ষ্মীপুর ইউনিয়নে দুপক্ষের মারামারির ঘটনায় ৯ জনকে আসামি করে আদালতে মামলা
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৫
নিউজ ডেস্ক, রিপোর্ট।।
চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দুই গ্রুপের মারামারির ঘটনায় চাঁদপুর সদর আমলী আদালতে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ফখরুল ইসলামের মা নাছিমা বেগম।
গত সোমবার ১৬ জুন লক্ষ্মীপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি কাশেম বেপারী, ও তার ভাই, টুটুল বেপারী, শুক্কুর বেপারী, কাশেম বেপারীর ছেলে আবির হোসেন সোবাহান বেপারী ও শামীম বেপারী, ইউনুস পাটোয়ারী ও তার ছেলে হাসান পাটোয়ারী, মুক্তার দরজি ও মামুন বেপারী কে আসামি করে মামলা রুজু করা হয়। মামলা নং ৫৭০/২০২৫ ইং।
মামলার বিবরণে জানা যায়, লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর বাসিন্দা ইউনুস পাটোয়ারীর ছেলে হাসান পাটোয়ারী ও একই এলাকার বাসিন্দা ভুক্তভোগী ফখরুল ইসলামের সাথে সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। হাসান পাটোয়ারী বিষয়টি পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেন ফখরুল ইসলামকে। সে বিষয়ে কে কেন্দ্র করে গত ৯ জুন সোমবার রাত ৯ঃ০০ টায় পূর্ব পরিকল্পিতভাবে আসামিগণ দা সেনি লোহার রোড ও দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগী ফখরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এতে ফখরুল ইসলামের মাথা ফেটে যায় হাত পিঠ গলা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা ও জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে ভুক্তভোগী তার নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বিষয়ে ভুক্তভোগী ফখরুল ইসলামের মা নাসিমা বেগম বলেন, আমার ছেলের উপর হামলাকারীদের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছি। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার নিয়ে আমরা শঙ্কায় রয়েছি।
এদিকে হামলায় আহত ফখরুল ইসলামের চিকিৎসা নিতে সহায়তা করেন একই এলাকার বাসিন্দা শাহ আলম দরজি সহ আরো কয়েকজন। সেকারনে গত মঙ্গলবার রাতে সোবহান বেপারী যৌথ বাহিনী নিয়ে শাহ আলম দর্জির বাড়িরে অভিযান চালায়। এবং বসতঘরের দরজা ভেঙে পেলেছেন বলে শাহ আলম দর্জি দাবি করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.