|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
অবৈধ বালু উত্তোলনরোধে যৌথ বাহিনীর অভিযান
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৫
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়নের ধলা খেয়াঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ হতে অবৈধভাবে দীর্ঘদিন যাবত ভালো উচ্চারণ করে আসছিল।
আজ১৮জুন বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোবাইল কোট অভিযান পরিচালিত হয়।এই অভিযানে বালু উত্তরণের কাজে ব্যবহৃত ২টি মেশিন ও ২টি নৌকা জব্দ করা হয়েছে। দীর্ঘদিন যাবত একটি চক্র এই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানান।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অভিযান কালে প্রশাসন অবগত করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.