|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
পূবাইলে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ৮ জুন, ২০২৫
রবিউল আলম,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে নাগদা ব্রিজ সড়ক থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। পরনে আকাশী রঙের মধ্যে সাদা চেক শার্ট ও কালো রঙের প্যান্ট রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পূবাইল থানাধীন নাগদা ব্রিজ (ঢাকা সিটি বাইপাস) সড়ক থেকে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.