|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২৫
রতন মালাকার,সাপাহার নওগাঁ:
নওগাঁ সাপাহারে "প্লাষ্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনই সময় " এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা। দিবসটি উপলক্ষে জবই বিলের উত্তর অংশের গোপালপুর-গৌরিপুর ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে শতবর্ষী বৃক্ষ বট ও পাইকড় গাছ রোপণ করেছে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকারিয়া আলম, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দিন,সাধারণ সম্পাদক বাবুল আকতার,সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ সভাপতি ফাহাদ ফরহাদ, সাধারণ সম্পাদক কারিম,সহ সাধারণ সম্পাদক শামিম রেজা প্রমুখ। অনুষ্ঠানে সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা পরিবেশ দিবস উপলক্ষে রচিত বিশেষ সংগীত পরিবেশন করে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.