|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
রাজারহাটে রেলে কাটাপরে প্রাণ গেল ব্যবসায়ীর
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৫
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রেললাইন পারাপার হবার সময় এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের পুনকর গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র আঃ সালাম (৬৫) বলে পরিচয় পাওয়া গেছে। তিনি ছিলেন পেশায় একজন কাঠ ব্যবসায়ী। স্থানীয়রা জানায় মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকায় আঃ সালাম তার বাইসাইকেল সহ রেললাইন পার হতে গিয়ে রংপুর থেকে কুড়িগ্রাম গামী রেলের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। এসময় তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন রেললাইন পারাপার হতে গিয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে রেলওয়ে কাউনিয়া ফাঁড়ির ইনচার্জ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.