|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টের আওতায় "জিংক ধান ১০২" শীর্ষক একটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন)বিকেলে ইএসডিও'র আয়োজনে ও পরিচালনায় জেলার পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের উজ্জলকোঠা গ্রামে ওই কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নীহার রঞ্জন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির।
এছাড়াও বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বাবলু হোসেন ও রায়হান আলী এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম ও পিও মোঃ মিজানুর রহমান প্রমূখ।
উক্ত কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ ব্রিধান ১০২ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
কৃষক মাঠ দিবসের এই অনুষ্ঠানে ১২৩ জন কৃষক ও ৩১জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.