|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগামী কুরবানী ঈদ নিয়ে এলাকার সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে এলাকার বিভিন্ন সংখ্যালঘু সংগঠন ও ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে উস্থি থানার সভা কক্ষে গুরুত্বপূর্ণ বৈঠক প্রশাসনের উপস্থিত এসডিপিও,ওসি, বিডিও
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৫
বাইজিদ মন্ডল উস্থি:-*
আসন্ন কুরবানী ঈদ নিয়ে এলাকার সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে মগরাহাট পশ্চিম ব্লক এক এ বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ, মিল্লি ইত্তেহাদ,জমিয়ত উলামায়ে হিন্দ, ইমাম এসোসিয়েশন সহ এলাকার বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের এর নেতৃত্ব ও সকল "ইমাম- মুয়াজ্জিনদের সঙ্গে নিয়ে উস্থি থানা সমন্বয় কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রশাসন।এদিন ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও মগরাহাট ১ নম্বর ব্লক প্রশাসন ও উস্থি থানা সমন্বয় কমিটির উদ্যোগে উস্থি থানার সভা কক্ষে এই বৈঠক হয়। এখানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ, উস্থি থানার ওসি আবুল মারজান,বিডিও ,মগরাহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সব্যসাচী গায়েন,সহ সভাপতি হাজী মোবারক, দক্ষিন ২৪ পরগনা জেলার সমন্বয় কমিটির কনভেনার গোবিন্দ, মগরাহাট এক নম্বর ব্লকের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা,পূর্ত কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ মোল্লা (বাচ্চু),জনস্বাস্থ্য ও পি এইছ ই মানবেন্দ্র মন্ডল, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ এর সাধারণ সম্পাদক ডা: জাহান আলী পুরকাইত সহ এলাকার বিভিন্ন সংখ্যালঘু সংগঠন ও সকল ইমাম মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।এই বৈঠকে আলোচনা হয় ঈদের তিন দিনে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের সঙ্গে ইমাম মোয়াজ্জিনরা সহযোগিতা করবেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.