|| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
নবীনগরে ইউপি চেয়ারম্যান ও পৌর যুবলীগ নেতা গ্রেফতার।
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি( ৪৮)ও পৌর যুবলীগের সহ সভাপতি মাঞ্জুল হক মাঞ্জু( ৪০)আটক। জানা যায় ২ জুন সোমবার
উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা মিটিং শেষে বাড়িতে ফেরার পথে জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি (৪৮ ) নবীনগর থানা পুলিশ আটক করে। এদিকে পৌর যুবলীগ নেতা মাঞ্জুল হক মাঞ্জু( ৪০) কে তার নিজ বাড়ি থেকে রাত ২ টায় যৌথ বাহিনী আটক করে পুলিশে হস্তান্তর করে।
দুইজন কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, বিটঘর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের মামলায় চেয়ারম্যান রবিউল রবি কে ও দেশী অস্ত্র মামলায় মাঞ্জুল হক মঞ্জু কে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক জিনদপুর ইউনিয়নের বাসিন্দারা চেয়ারম্যান কে গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করে বলেন এটা রাজনৈতিক প্রতিহিংসা মামলা আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।এদিকে পৌর যুবলীগ নেতা মাঞ্জুল হক মঞ্জু কে ছাড়িয়ে নিতে তার এলাকার লোকজন থানায় ভীর জমাতে দেখা গেছে। এ সময় এলাকার লোকজন জানান মন্জুল হক মাঞ্জু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.