|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
দাকোপের লাউডোবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২৫
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান।
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের খেয়াঘাট সংলগ্ন এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে র্যালি নিয়ে বাজুয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমল গোলদার,আহবায়ক জাতীয়তাবাদী যুবদল দাকোপ উপজেলা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌশলা রায়,এস এম শামীম, হুমায়ুন কবির,সাবুদ্দিন গাজী আরো উপস্থিত ছিলেন মইন খান,জুলফিকার জুলু,উপজেলা ছাত্রদল সভাপতি প্রসেন রায়,সাবেক জেলা ছাত্রদল নেতা আলামীন হোসেন রিংকু,হাফিজুল শেখ,জিয়া গাজি,জিহাদ হোসেন,রিয়াজ মোর্সেদসহ যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর নেতৃবৃন্দ ও শত শত কর্মী।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.