|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
জলাবদ্ধতা নিরসনে কমলনগরের ভুলুয়া নদীতে প্রশাসনের যৌথ অভিযান
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২৫
সিরাজুল ইসলাম কমলনগর( লক্ষ্মীপুর) প্রতিনিধি ।
লক্ষ্মীপুরের কমলনগরে জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভুলুয়া নদী ফজুমিয়ারহাট এলাকায় এ অভিযান দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, সেনাবাহিনীর কমান্ড অফিসার ক্যাপ্টেন মেহেদী হাসান সজল, সহকারী কমিশনার (ভূমি) মো.আরাফাত হোছাইন, কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পাউবো'র উপ- বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ উপ-সহকারী প্রকৌশলী তনয় রায় চৌধুরী ও আবদুর রহিম প্রমুখ।
জানা যায়, জলাবদ্ধতা নিরসনে নদীর পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করতে সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে উপজেলা প্রশাসন এ সময় অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ জাল প্রকাশ্যে নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীসহ সকল খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গতবছর এ নদীর অবৈধ দখলের কারণে দীর্ঘ চার মাস ধরে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার লাখ লাখ মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছিল। বিষয়টি নিয়ে কমলনগরের বাসিন্দা এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। পরে হাইকোর্ট কমলনগরে ভুলুয়াসহ সকল নদী ও খালগুলোর অবৈধ দখল অপসারণের নির্দেশ দেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.