|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ঢাকাস্থ মিরসরাই ফোরামের নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৫
মিরসরাই,প্রতিনিধিঃ
ঢাকাস্থ মিরসরাই ফোরামের নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ মে ) ঢাকা গুলশানের একটি রেষ্টুরেন্টে সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জনাব মোঃ গিয়াস উদ্দিন এর উপস্থিতিতে সংগঠনের সভাপতি জনাব মহিউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব সাইফুর রহমান এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,সংগঠনের সহ সেক্রেটারি জনাব দিদারুল আলম শামীম এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ।উপস্থিত সদস্যবৃন্দ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন।স্বতঃস্ফূর্তভাবে মুক্ত আলোচনার মাধ্যমে মীরসরাই এর উন্নয়নে সংগঠনের পরবর্তী কার্যক্রম ও কার্যনির্বাহী কমিটির পরিধি বর্ধিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।এছাড়াও, সংগঠন যেন কোনোভাবে বিভক্ত না হয়, সে বিষয়ে দল ও মতের ঊর্ধ্বে সবাই একমত পোষণ করেন এবং সব পর্যায়ের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভায় ফোরামের সাধারণ সম্পাদক বলেন, “মিরসরাই উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঢাকায় কর্মরত সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী, চিকিৎসক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.